Thursday , 6 July 2023 | [bangla_date]

চীনে উইঘর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা ও অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও মিছিল

পঞ্চগড় প্রতিনিধি\ চীনের জিনজিয়াং প্রদেশে উইঘর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা, আটক, জাতীগত নিধন ও অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে পঞ্চগড় সচেতন নাগরিক সমাজের ব্যানারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন কর্মস‚চি পালন করা হয়। ৫ জুলাই উইঘরদের ‘উইকমিরি ম্যসাকার‘ দিবস উপলক্ষে সংগঠনটি ওই কর্মস‚চির আয়োজন করে। মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, দিশারী নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কলামিষ্ট মাহমুদ আহমদ সুমন, প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীধ, তরুণ সমাজকর্মী সাইফুল ইসলাম শান্তি, শ্রমিক নেতা রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রনেতা আরিফুল ইসলাম ইরান, সাংবাদিক ইনসান সাগরেদ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, গণ্যমান্যব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
বক্তারা, অবিলম্বে দশ লাখ উইঘর পুরুষকে বন্দিশালা থেকে মুক্তি দেয়াসহ উইঘর মুসলিমদের ওপর অত্যচার বন্ধ করে স্বাধীনভাবে বেঁচে থাকার পথ তৈরী করে দিতে দেশটির সরকারের প্রতি আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

বীরগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে চলছে কলা বেচা-কেনার পাইকারী বাজার ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বোচাগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তেঁতুলিয়ায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প

পীরগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রীকে অমানবিক প্রহার ঃ হাসপাতালে ভর্তি

বোচাগঞ্জে শিশু সুমাইয়া হত্যাকান্ডে রহস্য উৎঘাটন হত্যাকন্ডে জড়িত মা ও দাদি গ্রেফতার

ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধে  ২জন নিহত, ৬জন আহত

ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধে ২জন নিহত, ৬জন আহত

সামনে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব – প্রস্তুতি গ্রহন করতে হবে- -ঠাকুরগাঁওয়ে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিধবাকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা