Sunday , 16 July 2023 | [bangla_date]

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

দিনাজপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিচুর রহমান।
১৬ জুলাই (রোববার) শিশু একাডেমী অডিটোরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার উদ্বোধনী আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোরশেদ আলী খান, জেলা সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম ও কাহারোল উপজেলা শিক্ষা অফিসার ইবনে মাসুদ আলম।
আলোচনা সভা শেষে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২-২০২৩এর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিচুর রহমান।
জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিষয় সমূহ ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, উপস্থিত বক্তৃতা, গল্পবলা প্রতিযোগিতা, অভিনয়, কবিতা আবৃত্তি, কথক নৃত্য, মনিপুরী নৃত্য, ভরত নৃত্য, সাধারণ নৃত্য, লোক নৃত্য, কুটির শিল্প: বাঁশ-বেতের কাজ/মাটির কাজ ও বিজ্ঞাপন প্রজেক্ট, চিত্রাংকন, দেশাত্মবোধক সংগীত, নজরুল সংগীত, ছড়া গান, উচ্চাঙ্গ সংগীত, হাম্দ/না’ত, ভাবসঙ্গীত (লালনগীতি/মুর্শিদী/হাসন রাজার গান, দূরবীন শাহ্/রাধারমন দত্তের গান), লোকসঙ্গীত (যে কোন অঞ্চলের আঞ্চলিক গান), তবলা, গীটা এবং ক্বেরাত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রভাত সভাপতি-মর্তুজা সম্পাদক পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই, —-পঞ্চগড় জেলা প্রশাসক

পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই, —-পঞ্চগড় জেলা প্রশাসক

পীরগঞ্জে পশুর হাটে স্বাস্থ্য বিধি হচ্ছে না ঝুকিতে হাজার হাজার মানুষ

বীরগঞ্জে খালপানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের এজিএম ২০২৪ অনুষ্ঠিত

পরকিয়ায় বাধা দেওয়ায় ভগ্নিপতির লাঠির আঘাতে বড় শ্যালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

শিল্পকলা একাডেমির শিক্ষাবর্ষের উদ্ধোধনী অনুষ্ঠানে কালচারাল অফিসার অভিভাবক ও প্রশিক্ষনার্থী এবং প্রশিক্ষকদের সহযোগিতায় শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক চর্চায় মুখরিত

দিনাজপুর সদরের কাশিমপুর স্মার্ট পরিবেশ বান্ধব গ্রামের ঘোষনা

দুর্গাপ‚জার ছুটি শেষে খুলেছে হাবিপ্রবি

বীরগঞ্জে গোলাপগঞ্জ প্রিমিয়ামলীগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত