Sunday , 30 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ৩০ জুলাই রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ –পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা সহকারী পরিচালক সৌমিক রায়, পুনর্জন্ম মাদকাশক্তি চিকিৎসা সেবা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক মো: হাসান কবির শিহাব প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ জাবরহাটে কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভারতে মুসলিম হ’ত্যা ও মসজিদ-মাদরাসা ভাং’চুরের প্রতি’বাদে চিরিরবন্দরে বি’ক্ষোভ সমা’বেশ

পীরগঞ্জে সক্ষমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কাহারোলে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

ফ্যাসিষ্ট সরকার বিদায় নিলেও তাদের অনুসারিরা ষড়যন্ত্রে লিপ্ত ……….কেন্দ্রীয় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

সাংবাদিক শাওন অসুস্থ

আমার জন্য তোমাদের অনেক সন্মান গেছে’ লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা

ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীদের নিয়ে মত বিনিময় সভা