Friday , 14 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এবার সাবেক চেয়ারম্যানের বাড়িতে চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দিন দিন চুরির ঘটনা ঘটেই চলছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার দিবাগত রাতে এবার ঠাকুরগাঁও জেলার পার্শ্বের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলামের রুহিয়া থানাধীন রামনাথ বাজারের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

এই দিকে দিন দিন চুরির ঘটনা বৃদ্ধি হওয়ায় আতঙ্কে দিন যাপন করছে স্থানীয় জনসাধারণ।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ ১ লক্ষ ৬ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণের অলঙ্কার নিয়ে যায় চোর।চুরির প্রায় ১ ঘন্টা পরে ঘুম ভাঙলে দেখে ঘরের ভিতর আলমারি খোলা এবং মেঝেতে কাপড় চোপড় এলোমেলো।

চুরির বিষয় সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, আমরা প্রতি দিনের ন্যায় খাওয়া শেষে ঘুমিয়ে যাই প্রায় ৩ টার সময় হটাৎ ঘুম ভেঙে যায় এবং দেখা যায় পাশ্বের রুমের জানালা ভাঙা এবং ঘরের ভিতর আলমারি খোলা, কাপড় চোপড় এলোমেলো ভাবে পরে আছে। তিনি বলেন সকালে রুহিয়া থানায় খবর দেই।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা প্রতিবেদককে বলেন, ঘটনা স্থলে এস আই মজনুর রহমান ও এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ পরিদর্শন করেছে। তিনি বলেন চুরির বিষয় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পঞ্চগড়ে সিপিবির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শাহ্জাহান শাহ্ নাট্যোৎসবের নাটক শহীদ জননীর ক্রন্দন মঞ্চস্থ

১৪ এপ্রিল থেকে ৭দিন কঠোর লকডাউনের ঘোষণা

বীরগঞ্জে বামনপুকুর মন্দির নির্মাণে পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী

বীরগঞ্জে সিআইজি খামারীদের প্রদর্শনী উপকরণ বিতরণ

হরিপুরে গণহত্যা দিবস পালন করেছেন উপজেলা ছাত্রলীগ

প্রতিবন্ধীর ভ্যান চুরি, আয়ের পথ হারিয়ে দিশেহারা পরিবার!

হাবিপ্রবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন

রাণীশংকৈলে কুলিক আর্ট স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পীরগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত