Wednesday , 5 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৫ জুলাই বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঢাকা খামারবাড়ি ডিএই’র রফাতনিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মো: আরিফুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, ইউরোপে আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক কোম্পানীর সিইও মো: কাওসার আহম্মেদ রুবেল, কোম্পানীর কর্মকর্তা রাজিয়া সুলতানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক মামুন উর রশিদ, আম চাষী মো: ছোট, জিয়াউর রহমান, নুর আলম প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, আম উৎপাদনকারী কৃষকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও জেলায় উৎপাদনকৃত বিভিন্ন প্রজাতির আম প্যাকেটজাত করে রফতানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাহারোলে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র

গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নে উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে

রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে রাণীশংকৈল গোরক্ষনাথ মন্দির !

দিনাজপুরে ৬টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে  জামানত হারিয়েছেন ১৮ জন

দিনাজপুরে ৬টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১৮ জন

১০ কেজি গাঁজা সহ ২জন আটক..

সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নির্যাতন প্রতিবাদে বিরলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

তেঁতুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেঁতুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জে কেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা