Monday , 3 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মজিবর রহমান শেখ,
বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ জুলাই সোমবার প্রেস ক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু ও এনটিভির দর্শক ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, প্রাক্তন প্রধান শিক্ষক মো: জালাল উদ-দীন, সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল লতিফ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সেনুয়া ইউপি চেয়ারম্যান মো: মতিউর রহমান মতি, বুলবুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমলাতুন নেছা, হাজীপাড়া আদর্শ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মনোয়ারা বেগম লিলি, এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক এসএম জসিম উদ্দিন, খোদা বকশ ডাবলু, গোলাম সারোয়ার সম্রাট, ফজলে ইমাম বুলবুল, রেজওয়ানুল হক রিজু, এনটিভি দর্শক ফোরামের সভাপতি সেরাজুস সালেকীন প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। সেখানে অতিথিবৃন্দের পাশপাশি এনটিভি দর্শক ফোরামের বিভিন্ন সদস্য ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব শিশু দিবসের অরবিন্দ শিশু হাসপাতালের বর্ণাঢ্য র‌্যালী

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে পাট নিয়ে ব্যস্ত কৃষকেরা — প্রয়োজনীয় পানির অভাবে পাট নষ্ট হওয়ার আশংকা

প্রতারকের খপ্পর পালিয়ে বাচঁলো তরুনী, পরিবারের কাছে পাঠিয়ে দিল উপজেলা ভাইস চেয়ারম্যান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পঞ্চগড়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

খানসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কেবিন ব্লকের উদ্বোধন

এ দেশে স্বাধীনতা বিরোধীদের কোন স্থান নেই —-দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি