Friday , 21 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় অতিদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। ১৯ জুলাই বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে, সংস্থার মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় ও পিকেএসএফ’র সহযোগিতায় চেক হস্তান্তর করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের ২৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে ৩ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া একজনকে ভর্তির জন্য ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নির্বাচনকালিন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট !

পল্লীশ্রীর দিনব্যপী ফ্রি (গাইনী ও মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ

কাহারোলে কবর স্থানের জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

পঞ্চগড়ে হাফেজ তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় এক পরিবার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিক্ষক-কর্মচারী ১৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বিরামপুরে জিপিএ-৫ পাওয়া যমজ তিন ভাইবোনকে সংবর্ধনা দিলেন রেলমন্ত্রীর সহধর্মিণী-মিসেস শাম্মি

স্বল্প আয়ের মানুষের ভরসা কাটা আলু

দিনাজপুরে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন