Saturday , 8 July 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুর, এসআই আহত

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুর, এসআই আহত
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চা‌লি‌য়ে‌ছেন না‌সির উ‌দ্দিন না‌মে এক যুবক। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় ওই যুবক কার্যালয়ের কে‌চি গেটের তালা ভে‌ঙে ভেত‌রে প্রবেশ ক‌রেন।

জানা যায়, না‌সির উ‌দ্দিন বেলচা দিয়ে ১০‌টি ক‌ক্ষের ৩১টি জানালার থাই গ্লাস ও দরজা ভাঙচুর ক‌রেন। এ ঘটনায় ঠাকুরগাও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আহত হয়েছেন। তবে পুলিশ হামলাকারী যুবক নাসির উদ্দীনকে আটক করতে সক্ষম হয়েছে।

জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ব‌লেন, সকা‌লে পাঞ্জা‌বি প‌রি‌হিত এক ব‌্যক্তি বেলচা হা‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের তালা ভেঙে প্রবেশ ক‌রে। প‌রে এ‌কে এ‌কে কক্ষগু‌লোর জানালার থাই গ্লাস ভাঙতে থা‌কে। মাত্র দশ মি‌নি‌টের ম‌ধ্যে জেলা প্রশা‌কের কক্ষ, সভাক্ষ, মু‌ক্তি‌যোদ্ধা কর্ণার, অভ‌্যর্থনা, অ‌তি‌রিক্ত জেলা প্রশাস‌কের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত ১০টি ক‌ক্ষের জানালা ভাঙচুর ক‌রে সে। একই স‌ঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর ক‌রে। তা‌কে কোনোভা‌বে আটকা‌নো যা‌চ্ছিল না।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময়ে কারা দায়িত্বে ছিল, তাদের কি ভূমিকা ছিল সেটা তদন্ত করছি।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত লোকজনের মানববন্ধন ও আলটিমেটাম

শ্রেষ্ঠ ক্লিনিকের সম্মাননা গ্রহন করলেন মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক

চাল আমদানির মেয়াদ  এক মাস বাড়ল

চাল আমদানির মেয়াদ এক মাস বাড়ল

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাড়ি ভাংচুর করতে গিয়ে পিতা-পুত্ররে জেল

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে এমডি শ্রেণীকৃত ও অবলপনকৃত ঋণ আদায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে

বীরগঞ্জে অন্ত মিলনের “নায়রা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

পঞ্চগড়ে দেশের প্রথম ভূমি কর্পোরেট সেবা চালু সেবা গ্রহীতাদের ভোগান্তি লাগবে এক কক্ষেই সব কর্মকর্তা দ্রুতই সেবা পাবে গ্রহীতারা

দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার দিল মানবতার সংগঠন খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

বোচাগঞ্জে কাঠের ঘানিতে সরিষার তেল উৎপাদনের ব্যবহৃত হচ্ছে যান্ত্রিক মোটর সাইকেল