Tuesday , 4 July 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় কৃষকের দেড় বিঘা বেগুন ক্ষেত নষ্ট , থানায় অভিযোগ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
তেঁতুলিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের দেড় বিঘা বেগুন ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। সোমবার (৩ জুলাই) রাতে ক্ষতিপূরণ দাবি করে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্ত¡াধিকারী কীটনাশক ও সার ব্যবসায়ী জয়নাল আবেদীনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রবিউল ইসলাম নামের এক ভুক্তভোগী চাষি ।

অভিযোগে জানা যায়, জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম বর্গা নেয়া দেড় বিঘা জমিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ফসল আবাদ করে আসছিলেন। চলতি সময়ে ওই ক্ষেতে দেশীয় উন্নতজাতের বেগুনের চারা রোপন করেছিলেন। বেগুন ক্ষেতে সাদা মাছি আক্রমন দেখে স্থানীয় চৌরাস্তা বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স’ থেকে বালাইনাশক কিনতে যান।

কীটনাশক ও সার ব্যবসায়ী জয়নাল আবেদিন পোকা দমনে হেকেম কোম্পানীর ‘‘তড়িৎ ৮০’’ নামের একটি কীটনাশক ওষুধ দিয়ে স্প্রে করতে বলেন। সে অনুযায়ী রবিউল ইসলাম গত ২৬ জুন বিকেলে ক্ষেতে স্প্রে করার পর তার পরের দিন সকালে ক্ষেতের বেগুন গাছ ঝিমিয়ে পড়তে দেখতে পান। সেখান থেকে দ্রæত বাজারে এসে ঘটনাটি সার ও কীটনাশক ব্যবসায়ী জয়নালকে জানালে কোন উদ্যোগ গ্রহণ না করায় প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেন ওই ভুক্তভোগী চাষি।

কৃষক মোঃ রবিউল বলেন, বিভিন্ন এনজিও থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকা ঋণ নিয়ে দেড় বিঘা জমিতে দেশীয় উন্নত জাতের বেগুনগাছ লাগিয়েছি। বর্তমান মৌসূমে ক্ষেতে ভাল ফলন ধরেছে। পাইকারের কাছে বেগুন বিক্রি দেবার জন্য টাকা নিয়েছিলাম। কিন্তু ‘‘তড়িৎ’’নামক ওষুধ স্প্রে করার পর বেগুন গাছ ঝিমিয়ে মরে গেছে। এতে চলতি মৌসূমে বেগুন বিক্রি দিতে না পারায় আমার প্রায় ৪ লক্ষাধিক টাকা সমপরিমাণ ফসলের ক্ষতি হয়েছে। এখন বিভিন্ন এনজিও’র ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসা ছাড়া আর কোন উপায় নাই।

কৃষক বন্ধু কাজী মকছেদ বলেন ২৭ তারিখ সকালে রবিউল আমার কাছে এলে আমি দ্রæত উপজেলা কৃষি কর্মকতার সাথে কথা বলে ক্ষেত পরিদর্শন করার অনুরোধ করি। কৃষি কর্মকর্তা আব্দুল মোতালেব ক্ষেত পরিদর্শন করেন। এবং দ্রæত কিভাবে রিকোভার করা যায় তার সঠিক পরামর্শ দেন। এভাবে ভুল ঔষধ দিয়ে কৃষককে পথে বসিয়ে দেয়াটা অন্যায়। আমি আশাকরি কৃষি বান্ধব সরকার এই অসাধু ব্যবসায়ীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এ প্রসঙ্গে কীটনাশক ব্যবসায়ী মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্ত¡াধিকারী মো.জয়নাল আবেদীন বলেন, আমাদের ওষুধ দিয়ে ক্ষেতে এতবড় ক্ষতি হয়নি। সম্ভাবত অন্য কোন কারণে ক্ষেতের বেগুন গাছ মরেছে।

তড়িৎ-৮০ কীটনাশকের আমদানি ও বাজারজাতকরন হেকেম কোম্পানির পঞ্চগড় জেলার টেরিটরি অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, তড়িৎ-৮০, সাদা মাছি দমনের জন্য রেজিষ্টার্ড ঔষধ নয়, কীটনাশক ব্যবসায়ী ভুল করে এই ঔষধ বিক্রি করেছেন।

তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন আমি অভিযোগ পেয়েছি, আমি ২ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সুদৃষ্টি থাকবে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, বালাইনাশক ‘‘ তড়িৎ’’ নামক ওষুধ স্প্রে করার পর বেগুন ক্ষেত মরার অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঝড়ে গাছ পড়ে ইজিবাইকের যাত্রীর মৃ-ত্যু

দিনাজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

নবনির্বাচিত চেয়ারম্যানগণকে সংবর্ধনা এবং বিভিন্ন প্রকল্পের নগদ অর্থ ও সাইকেল বিতরণ

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

পঞ্চগড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে নিহত ১

আওয়ামীলীগের মত লুটপাট করে ক্ষমতায় যাওয়া যাবে না —– বিএনপি নেতা পিনাক চৌধুরী

তেঁতুলিয়ায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি এক রাতে

বাফুফে অনূর্ধ-১৬ মহিলা জাতীয় ফুটবল ট্যালেন্টহান্ট দিনাজপুরের নারী ফুটবলার দোলা-তিথির সুযোগ

পঞ্চগড়ে রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাবিপ্রবিতে দোয়া মাহফিল