Monday , 31 July 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় পুলিশের চিরনী অভিযানে গরু উদ্ধারসহ দুই ভাই গ্রেফতার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
তেঁতুলিয়ায় মডেল থানা পুলিশের চিরনী অভিযানে এক গেরস্থের গোয়াল থেকে গরু চুরির পর ১৬ ঘন্টার মধ্যে সে গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির দায়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে উদ্ধার হওয়া গরুগুলোকে মালিকের কাছে হস্তান্তরসহ চুরির অপরাধে দুই ভাইকে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন, শফিকুল ইসলাম (২৮) ও আবু তালেব (২২)। তারা শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ডাকবদলী গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।

চুরির পর উদ্ধার বিষয়টিকে নিয়ে দুপুরে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী। এ সময় থানার পুলিশের ওসি (তদন্ত) আরমান আলী, এসআই আব্দুল লতিফ ও মামলার তদন্তকারি এসআই গোলাম মোস্তফাসহ অন্যান্য পুলিশ উপস্থিত ছিলেন।

থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, শনিবার শেষ রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ এলাকার বাসিন্দা ও শিক্ষক হীরালাল বাবুর বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়। চুরি হওয়ার পর ভোরে হীরালাল বাবু পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ থানা এলাকার এক্সিট পয়েন্ট ও এন্ট্রি পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট বসান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে জানান মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।

পুলিশ সুপারের দিকনির্দেশনা পেয়ে রবিবার ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় চিরুণী অভিযান অব্যাহত রেখে গ্রেফতার হওয়া শফিকুল ইসলাম ও আবু তালেবের বাড়ির ভিতর আঙ্গিনা হতে স্থানীয়দের উপস্থিতিতে গরু উদ্ধারসহ শফিকুল ও আবু তালেবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, আমি এ থানায় আসার পর থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যা ঘটনার রহস্য উৎঘাটন করে আসামীদের ধরতে সক্ষম হয়েছি। আমাদের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সম্পত্তি সংক্রান্ত ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। যাতে আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা-সম্মান ও শ্রদ্ধাবোধ অটুট থাকে।

চুরি হওয়া গরু উদ্ধার পেয়ে হীরালাল বাবু জানান, পুলিশের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গরু উদ্ধার করে দিয়েছে। বিগত সময়ে আমিও আরও ক্ষতিগ্রস্ত হয়েছি। আশা করছি সে সমস্যাটিও পুলিশ আমাদের সহযোগিতা করবেন। পাশাপাশি আমার মতো যাতে আর কারও গরু চুরি না হয় সে বিষয়টির প্রতি পুলিশের কাছে নজরদারি রাখার অনুরোধ জানাচ্ছি। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা

গণ অধিকার পরিষদের ফারুক হাসানকে ঠাকুরগাঁওয়ে অবাঞ্চিত ঘোষনা

সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

আটোয়ারী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস  উপলক্ষে দিনব্যাপী কর্মসুচি পালন

আটোয়ারী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসুচি পালন

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সকল কাউন্সিলর, ইউপি সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

বীরগঞ্জে নিষিদ্ধ পলিথিন অবাধ ব্যবসা চলছে

মার্শাল আর্ট প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

ঘোড়াঘাট প্রেসক্লাবের কমিটি গঠন আহ্বায়ক ফরিদুল, সদস্য সচিব কবির

আওয়ামী লীগ সব সময় দুর্গত মানুষের পাশে আছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি