Monday , 31 July 2023 | [bangla_date]

দিনাজপুরে আগুনে বাড়িঘর পুড়ে নি:স্ব পরিবারের পাশে রক্তদাতারা

মানুষের জীবন বাচাঁতে রক্তদানের পাশাপাশি দিনাজপুর শহরে আগুনে বাড়িঘর পুড়ে যাওয়া নিঃস্ব এক পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে রক্তদান সমাজকল্যান সংস্থা। তারা এক মাসের খাদ্যসামগ্রী, পোশাক ও নগদ অর্থ দিয়েছে পরিবারটিকে।
সোমবার দুপুরে দিনাজপুর শহরের মামুনের মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এসব সামগ্রী তুলে দেন রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন বিপ্লব, সদস্য আরাফাত হোসেন, ফাহিম, সজিব, মামুন প্রমুখ।
এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শত্রতার জের ধরে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তার সবকিছু ভষ্মিভ‚ত হয়। পরের দিন গত শুক্রবার সরকারিভাবে সহযোগিতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ঐ পরিবারকে নগদ ৫ হাজার টাকা, শুকনো খাবার পৌঁছে দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম। এছাড়া তাদের কল্যানে বিভিন্ন সহযোগিতার আশ^াস প্রদান করেন নির্বাহী অফিসার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে অতিরিক্ত সচিব

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভেন্যু ৫টি কেন্দ্রে এস,এস,সি ও সমমান পরীক্ষার্থী ৩৩৯০ অনুপস্থিত ৫১ জন

জাতীয় প্রেসক্লাব সম্মুখে আন্দোলনরত শিক্ষকদের উপর অমানবিক পুলিশী হামলার প্রতিবাদ

দিনাজপুরে স্বামী-স্ত্রীর মীমাংসায় প্রাণ হারায় প্রতিবেশী,আটক-৩

দিনাজপুরে মুল্য তালিকা না থাকায় ও বেশী মুল্য নেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনপির রোডমার্চে জনগণের সম্পৃক্ততা ছিল না, বরঞ্চ ছিল পথচারি জনগণের ভোগান্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরল উপজেলার চেয়ারম্যানের প্রতিকী দায়িত্ব এক ঘন্টার জন্য পালন করলো নৃ-গোষ্ঠীর নারী সান্দ্রা

২৬০০ পাট চাষী বিনামূল্যে পেলেন বীজ ও সার