Tuesday , 11 July 2023 | [bangla_date]

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর এর উদ্যোগে সোমবার দুপুর ২ টায় দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি এর হলরুমে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এর প্রথম ধাপ ভিডিপি (পুরুষ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২১দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক (বিভিএম পিভিএমএস) মোঃ আব্দুস সামাদ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ তোমাদের জীবনের এক বড় ভূমিকা পালন করবে। তাই প্রশিক্ষণ চলাকালীন সময় তোমাদের মনকে সার্বক্ষণিক শিক্ষার মানসিকতা তৈরি রেখে এই প্রশিক্ষণের প্রতিটি ধাপ, প্রতিটি কথা এবং প্রতিটি মুহূর্ত স্বতঃস্ফূর্তভাবে পালন করবে। আমি আশাবাদী তোমরা আন্তকরিকতার সাথে এই প্রশিক্ষণ গ্রহণ করে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের তথা আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মান সফলভাবে বাস্তবায়িত করবে।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী এর সভাপতিত্বে অংশ গ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা বেগম, সদর উপজেলা প্রশিক্ষক ও উক্ত কোর্সের প্রধান প্রশিক্ষক গিরিশচন্দ্র রায়, ১৪০ জন প্রশিক্ষণার্থী আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন

দিনাজপুর পৌর পরিষদের সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে পল্লী বিদ্যুতের অকেজো পিলারের তার ছিড়ে ১ মহিলার মর্মান্তিক মৃত্যু !

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তার উদ্বেগজনক: জাতিসংঘ

প্রচেষ্টা ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শিক্ষকদের কর্ম বিরতি চললেও রাণীশংকৈল ডিগ্রি কলেজে চলছে পরীক্ষা

রাণীশংকৈলে শ্বশুরবাড়ীতে যুবকের ফাঁস দেওয়া মরদেহ উদ্বার

বোচাগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫বছরের শিশুসহ দুই জন নিহত

বোদা পৌরসভার ৮ নং ওয়ার্ডে কৃষকদলের নতুন কমিটি গঠন সভাপতি নাজমুল, সম্পাদক সুফিয়ান

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় সাবেক ইউপি সদস্য নিহত