Thursday , 6 July 2023 | [bangla_date]

দিনাজপুরে নদীর পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের পূর্নভবা নদীর পানিতে পড়ে রায়হান ও সিফাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা নদীর পাড়ে দাড়িয়ে নদীতে মাছ ধরা দেখছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের রাজাপাড়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রায়হান (৫) দিনাজপুর পৌরশহরের ১নম্বর ওয়ার্ডের গোবরাপাড়া এলাকার ঝাউপাড়ার জহুরুল ইসলামের ছেলে এবং সিফাত(৪) একই এলাকার বাবুর ছেলে। রায়হান ও সিফাত সম্পর্কে তারা ফুফাতো ভাই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জহিরুল ইসলামের ভাই রিঙ্কুর (চাচা) সঙ্গে পূর্নভবা নদীতে মাছ ধরা দেখতে যায় রায়হান ও সিফাত। কিছুক্ষণ পরে তাদের বাসায় রেখে আবার মাছ ধরতে যায় রিঙ্কু। পরে শিশু রায়হান ও সিফাত আবারো মাছ ধরা দেখতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ও তার পরিবারকে খবর দেয়। পরে তাদের দিনাজপুর এম আর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন সাংবাদিকদের দুই শিশুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বার্ষীক পরীক্ষার সাধারণ নির্দেশনা

বীরগঞ্জে অভিমান করে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী গলায় ফাঁস আত্মহত্যা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয়  দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

বীরগঞ্জে তরুণদের মধ্যে বাড়ছে ধূমপানের প্রবণতা

বীরগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোদায় ইসলামী আন্দোলন এর ঈদ পুর্নমিলনী ও উপজেলা কমিটির পরিচিতি সভা

সংসদে নৌ প্রতিমন্ত্রী কে প্রশংসায় ভাসালেন বিরোধীদলেরএমপিরা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

পীরগঞ্জে নারী ঝু-লন্ত ম-রদেহ উ-দ্ধার