Tuesday , 18 July 2023 | [bangla_date]

দিনাজপুরে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

“সোনার বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরে বর্নাঢ্য র‌্যালী, কেককাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় দিনাজপুর শহরের নিমতলা বাজুস কার্যালয় সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে মালদহপট্টি, গনেশতলা, মুন্সিপাড়াসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুয়েলারি সমিতি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালী শেষে উক্ত সংগঠন কার্যালয়ে বাজুসের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় জুয়েলারী ব্যবসায়ীরা কেক কাটেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাজুস দিনাজপুর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মকলেসুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন সুমন বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বাজুস দিনাজপুর সভাপতি মোফাজ্জল হোসেন বলেন,সংগঠনকে শক্তিশালী করতে হলে সকল জুয়েলারী ব্যবসায়ীদের সহযোগীতার প্রয়োজন। ১৯৬৬সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়। কিন্তু আগের যে কোন সময়ের চেয়ে অনেক এগিয়ে এখন। সারাদেশব্যাপী আজ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। সংগঠনকে শক্তিশালী করতে গেলে সকল জুয়েলারী ব্যবসায়ীকে এগিয়ে আসতে হবে।বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সম্মান বৃদ্ধির পাশাপাশি সারাদেশের ৪০হাজার জুয়েলারি ব্যবসায়ীকে এক করেছেন। আগামীতে সবাই আমরা একসাথে এগিয়ে নিবো। নিয়ম অনুযায়ী ব্যবসা করবো এবং সংগঠনকে শক্তিশালী করবো।
দিনাজপুর ছাড়াও জেলার পার্বতীপুর, ফুলবাড়ী, হাকিমপুরসহ কয়েক উপজেলাতেও নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে চপ বানাতে গিয়ে বেগুনের ভিতর আল্লাহর নাম

বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

৩ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে জামায়াতের সমাবেশ ও মিছিল

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি

এসএসসির ফলাফলে সব দিক থেকে পিছিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড

বীরগঞ্জে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি, আরোহী গুরুতর আহত

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ’র যোগদান