Thursday , 6 July 2023 | [bangla_date]

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে দিনাজপুরের চিরিরবন্দরে অজ্ঞাতনামা মাইক্রোবাসের ধাক্কায় সাকিবুল ইসলাম সজীব ও মাজহারুল ইসলাম নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে দশমাইল-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরের আত্রাই নদীর সেতুর ওপরে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- সাকিবুল ইসলাম সজীব (১৮) দিনাজপুরের সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের দাইপাড়ার মো. মোকছেদুল ইসলামের ছেলে ও মো. মাজহারুল ইসলাম (১৫) একই এলাকার মো. আনিছুর রহমানের ছেলে। তারা আপন চাচাতো ভাই।
পালসার মোটরসাইকেল আরোহী কিশোররা চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে বিয়ের দাওয়াত খাওয়া শেষে ভূষিরবন্দর বাজার হয়ে নিজ বাড়ি বীরগাঁও গ্রামে যাওয়ার পথে আত্রাই নদীর সেতুর ওপর এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানান, দিনাজপুরের দশমাইল থেকে সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা মাইক্রোবাসের সাথে ভূষিরবন্দর থেকে ব্যাংকালিগামী একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে সেতুর রেলিংয়ের সাথে মোটরসাইকেলটির আরেকবার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিবুল ইসলাম সজীব ও মাজহারুল ইসলামের নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় ওই মাইক্রোবাসটি পালিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল করে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে Evaly’র পরিচালক রাসেল ও তার স্ত্রীর নাসরীন’র নামে প্রতারণা’র মামলা দায়ের

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ৮ মে

রাণীশংকৈলে মন্দিরে গণশৌচাগার উদ্বোধন

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ও জনবল সংকটে – রোগীদের ভোগান্তি

নাট্য সমিতির রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্র-নজরুলকে আমাদের জীবনে আদর্শ করতে হবে

রাণীশংকৈলে দশম গ্রেডের দাবিতে সহঃশিক্ষকদের মানব বন্ধন

হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের উদ্দ্যোগে ঐতিহ্যবাহী ‘দধি-কাদো’ খেলা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ