Tuesday , 11 July 2023 | [bangla_date]

দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে আবার আসছে “ক্যাপ্টেন হুররা”

দীর্ঘ ৪৬ বছর পর দিনাজপুর নাট্য সমিতি” ক্যাপ্টেন হুররা ” আবারাে মঞ্চে আসছেন নতুন রূপে ও নতুন সাজে। যে “ক্যাপ্টেন হুররা”কে নবরূপী দিনাজপুরের তথা উত্তর বঙ্গের প্রথিতযশা নাট্যকার, নাট্য নির্দেশক প্রয়াত শাহজাহান শাহ আপন মহিমায় সাজিয়েছিলেন।
“ক্যাপ্টেন হুররা”কে দিনাজপুর নাট্য সমিতির নাট্যাধ্যক্ষ জীবন্ত কিংবদন্তী ২০১৫ সালের বাংলাদেশ শিল্পকলা একাডেমির “শিল্পকলা পদক” প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয কাজী বোরহান উদ্দিন। এই নাটকের মধ্য দিয়ে ও গুনিজনের হাত ধরে ১৯৭৭ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয নাট্যোৎসবে দিনাজপুর নাট্যসমিতি “এ” গ্রেডের নাট্যদল হিসেবে স্বীকৃতি দেয়। সেই “ক্যাপ্টেন হুররা” দীর্ঘ বিরতির পর আবারো মঞ্চে আসছেন এযুগের নব নাট্যচিন্তক ও উদীযমান নাট্য প্রতিভা দিনাজপুর নাট্য সমিতির অন্যতম নাট্য নির্দেশক নয়ন বার্টেল। যিনি “ক্যাপ্টেন হুররা” নাটকের উল্লিখিত পূর্বজ নির্দেশক শ্রদ্ধেয প্রয়াত শাহজাহান শাহ ও জনাব কাজী বোরহান উদ্দিনের নাট্যশিষ্য ও উত্তরসুরি।
৮ জুলাই সন্ধ্যা ৭টায় নাট্য সমিতির মিলনায়তনে হয়ে গেল নাটকটির শুভ মহরত। মহরতে উপস্থিত ছিলেন সে কালের ক্যাপ্টেন ও এই নাটকের নির্দেশক, জীবন্ত কিংবদন্তী কাজী বোরহান, অভিনেতা সামসুল আলম ও নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ। শুভ মহরতে এ নাটকের নির্দেশক নয়ন বার্টেল অভিনয় শিল্পীদের নাম ঘোষনা করেন। এ নাটকে অভিনয়ে দেখা যাবে হারুন-উর রশীদ, শশাংক সাহা বাবুন, সেখ ছগীর আহমেদ কমল, মলি মসলেহা, তারিকুজ্জামান তারেক, তরিকুল আলম, অমিত দাস, অভি চক্রবর্তি, টংক নাথ, চন্দন সরকার নয়ন।
ক্যাপ্টেন হুররা নাটকটি বর্তমান সময়েও বড়ই প্রাসঙ্গিক। সেজন্য জনপ্রিয় নির্দেশক নয়ন বার্টেল নাটকটি তার গুরুদের উৎসর্গ করে
নব নাট্যায়নে সময় উপযোগী করে মঞ্চায়িত করতে চান। তিনি আগামী আগষ্ট এর শেষে নাটকটি মঞ্চে আনবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাব’র অক্টোবর সেবাপক্ষে গভর্ণর কল- “মানবতাই আমাদের অনুপ্রেরণা” সেমিনার

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ———-হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা

সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

খেলাধুলায় সুস্থ মনের বিকাশ ঘটবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় অধ্যাপক বুলবুল স্মারকগ্রন্থ পাঠ উন্মোচন

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ়-জোরদারে মহিলা পরিষদের মানববন্ধন

পীরগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত