Saturday , 15 July 2023 | [bangla_date]

দিনাজপুর শহরে পানি নিষ্কাশনে ড্রেনের দাবিতে রাস্তা অবরোধ

শহরের পানি নিস্কাশনে ড্রেনের দাবিতে দিনাজপুর শহরের কাঞ্চন সেতুর সামনে রাস্তায় মানববন্ধনসহ সড়ক অবরোধ পালন করে স্থানীয় কয়েক এলাকার মানুষ।
এতে অংশ নেন শহরের বালুয়াডাঙ্গা, কাঞ্চন কলোনি, কানা হাফেজ মোড়ের বাসিন্দারা।
মানববন্ধনসহ অবরোধের কারনে দিনাজপুর শহরের সাথে বিরল, বোচাগঞ্জ এবং কাহারোল উপজেলাসহ আশপাশে যান চলাচল ব্যহত হওয়ায় দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের।
গতকাল শুক্রবার সকালে দিনাজপুর শহরের কাঞ্চন সেতুর সামনে রাস্তায় মানববন্ধনসহ সড়ক অবরোধ পালন করে স্থানীয় এলাকাবাসীরা।
ওইসব ভ‚ক্তভোগীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় তাদের চলাচলের পথঘাট। স্কুল কলেজ যাতায়াতসহ চলাচলে দিনের পর দিন চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার ও মেরামতের দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের শরণাপন্ন হলেও পানি নিষ্কাশনের জন্য কোন সুরাহা পাননি তার কাছ থেকে। তাই ভোগান্তির অবসান এবং নাগিরক সেবার দাবিতে এই কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন তারা।
দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল পানি নিষ্কাশনের জন্য ড্রেনের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ১৫০ মন্ডপে সরস্বতী পুজা অনুষ্ঠিত !

দিনাজপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে এডিসি (সার্বিক) শব্দ দূষণের উৎসগুলো বন্ধ করার পাশাপাশি সকলকে সচেতন হতে হবে

পঞ্চগড় সদর উপজেলা কাল্ব’র ১৭তম সাধারণ সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় সচেতনতা মূলক বিজিবির আলোচনা, মতবিনিময় ও খাদ্য সামগ্রী বিতরণ

পার্বতীপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ক্ষতিসাধন

নৌকা উন্নয়নের প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

করোনায় একদিনে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯২৫

প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করতেই হানাদারেরা নির্মমভাবে হত্যা করেছিলো বাঙালী বুদ্ধজীবিদের