Tuesday , 11 July 2023 | [bangla_date]

দিনাজপুর সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস

দিনাজপুরে সানরাইজ নার্সিং ইনস্টিটিউট এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ১০ জুলাই-২০২৩ সোমবার সকাল ১০টায় শহরের মুন্সিপাড়াস্থ প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ এস.এম ওয়ারেস। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সানরাইজ নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব আবু আহমেদ জাফরুল্লাহ। প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর ডাঃ মুহাম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব মোঃ নাজমুল হক মোল্লা। অনুষ্ঠানে সানরাইজ নার্সিং ইনস্টিটিউট দিনাজপুরের অধ্যক্ষ মোছাঃ তাজমিন আরা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কোহিনুর বেগম, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ আলহাজ্বা আলেজা খাতুন, সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুদ্দীন মন্ডল, নিউ বিরামপুর নার্সিং ইনস্টিটিউটের পরিচালক মোঃ হারুনুর রশিদ। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ২য় বর্ষের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সানরাইজ ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আয়শা সিদ্দিকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে রিক

পীরগঞ্জে ৫০০জন কর্মজীবী মা’কে স্বাস্থ্যসেবা প্রদান

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ১১ ব্যক্তিকে অর্থদন্ড

বীরগঞ্জে নবাগত উপজেলা অফিসারের সাথে জামায়াত -শিবির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

বোদায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাণীশংকৈলে মসজিদে মসজিদে দোয়া

রাণীশংকৈলে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

আতঙ্কিত সাধারণ মানুষ হরিপুরে টিউবওয়েলের পানি খেয়ে ৫ জন অজ্ঞান, নেপথ‍্যে কারা!

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের কোন বিকল্প নেই – এ্যাড. অরুনাংশু দত্ত টিটো