Thursday , 6 July 2023 | [bangla_date]

পঞ্চগড়ে কম্পিউটার সার্ভিসিং ও রিপিয়ারিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে কম্পিউটার সার্ভিসিং অ্যান্ড রিপিয়ারিং ও মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপিয়ারিং বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনদ ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান স¤্রাট, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, মিনাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের সমন্বয়কারী আশরিফুন নাহার বক্তব্য দেন। চারটি ব্যাচের ১২০জন নারী প্রশিক্ষনার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অধীন জেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্দ্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রত্যেক ব্যাচে ৩০জন মহিলাকে উপরোক্ত বিষয়ে তিনমাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করে মিনাল কম্পিউটার ট্রের্নি সেন্টার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উন্নত প্রযুক্তিনির্ভর শীর্ষক পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

হরিপুরে বেশি দামে সার বিক্রি করায় ৫ডিলারকে ১ লক্ষ১০ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে সুইচগেট ইয়াং স্টার এর উদ্যোগে খাদ্য দ্রব্য বিতরণ

কুশিয়ারা নদীর সমস্যার সমাধান হয়েছে, বাকিগুলোও হবে: শেখ হাসিনা

শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘ-টনায় নানি-নাতনিসহ ৪জন নি-হত

রানীশংকৈল প্রাথমিক শিক্ষা পরিবারের বনভোজন রানীসাগরে

আটোয়ারী বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালা এন্ড কলেজের অসাধারণ সাফল্য জেলায় সর্বোচ্চ পাশের হার অর্জন

ঘোড়াঘাটে সড়ক ও পানিপথে নিরাপত্তা শীর্ষক কর্মশালা