Friday , 21 July 2023 | [bangla_date]

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে রিক

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পঞ্চগড় এরিয়া অফিসের অধীন তিনটি শাখার ৯ জন শিক্ষার্থীর প্রতিজনকে ১২ হাজার চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের জোনাল ম্যানেজার এ বি এম জাহিদুল কবির, পঞ্চগড় এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামাণিক শামীম। শাখা ব্যবস্থাপক সেলিম রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে রিকের পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয় । এর আগে বুধবার বিকেলে পঞ্চগড় সদর ও জগদল শাখার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জুলাই যোদ্ধা শহীদ আশিকুলের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন

বিরল-বোচাগঞ্জ আসনে  ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী  প্রচার পরিচালনা উপ-কমিটি গঠন

বিরল-বোচাগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার পরিচালনা উপ-কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল—সন্ধ্যা গণঅনশন

বোদায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

রাণীশংকৈলে শিশুকন্যা দিবসে শিশু অনু’র মৃত্যু

বিয়েতে হ্যাট্রিক, তবুও তারুণ্যে লাবণ্যে এখনো দীপ্ত শ্রাবন্তী

রাণীশংকৈলে শত শত গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত: দিশেহারা খামারিরা

ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা

বোচাগঞ্জে নবাগত ইউএনও মারুফ হাসান এর মতবিনিময় সভা

ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে পরিদর্শনে আসেন উপ-সচিব দেবী চন্দ্রা রায় ও অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল