Sunday , 2 July 2023 | [bangla_date]

পঞ্চগড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্থ আহমনগর ও শালসিড়ির লোকের মাঝে কোরবানির মাংস ও খাবার বিতরণ করেছে ‘হিউম্যানিটি ফার্স্ট’

পঞ্চগড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্থ আহমনগর ও শালসিড়ির লোকের মাঝে  কোরবানির মাংস ও খাবার বিতরণ করেছে ‘হিউম্যানিটি ফার্স্ট’

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলার আহমদনগর ও শালসিড়ি গ্রামে সহিংসতায় ক্ষতিগ্রস্থ দুই সহস্রাধিক মানুষের মাঝে কোরবানির মাংস ও দুপুরের খাবার বিতরণ করেছে আহমদিয়া মুসলিম জামাতের আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘হিউম্যানিটি ফার্স্ট’। গত শুক্রবার জুমআর নামাজের পর আহমদনগর কমপ্লেক্স ও জামেয়া চত্বর এবং শালসিড়ি গ্রামে এসব পরিবারের মাঝে কোরবানির মাংস ও দুপুরে খাবার বিতরণ করেন হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ ইউনুস আলী। এ সময় জামেয়া আহমদীয়া বাংলাদেশের প্রিন্সিপাল মোবাশশের উর রহমান উপস্থিত ছিলেন।
হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক মুহাম্মদ ইউনুস আলী বলেন, গত কয়েক মাস আগে পঞ্চগড়ের আহমদীয়া সদস্যদের ওপর যে ভয়াবহ আক্রমণ, লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়েছে এতে দুই শতাধিক পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পর কয়েক মাস আহমদীয়া জামাতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের থাকা-খাওয়ার সব ব্যবস্থা করা হয়। আমাদের সংস্থার পক্ষ থেকেও প্রায় এক মাস ক্ষতিগ্রস্থদের খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু ঈদুল আজহায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য কোরবানির কোন আয়োজন করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর লক্ষ্যে আমরা কোরবানির মাংস বিতরণ ও সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করেছি। এ কার্যক্রমের লক্ষ্যে আজ আমরা ১৬টি গরু এবং ১৬টি খাসি কোরবানি করি। অন্যান্য ধর্মালম্বীদের মাঝেও খাসির মাংস বিতরণ করা হয়। তিনি আরো বলেন, আহমদিয়া মুসলিম জামাতের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন হিউম্যানিটি ফার্স্ট-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

চিরিরবন্দরে রেললাইনে পা আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় আনসার ও ভিডিপি সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা

বোদা পৌরসভার জনগুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহিৃতকরণ বিষয়ে মতবিনিময় সভা

বোদা পৌরসভার জনগুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহিৃতকরণ বিষয়ে মতবিনিময় সভা

নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বোদা বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির আর্থিক অনুদান প্রদান

ইয়ারজানসহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অবদান রাখা পঞ্চগড়ের ছয় নারী খেলোয়াড়কে সংবর্ধনা

বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক দিবস উৎযাপন

১৯৭১ সালে মেজর জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে পালিয়ে যাননিঃ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন —– ডাঃ এজেডএম জাহিদ হোসেন

রাণীশংকৈল ৭ হাজার করোনার ভ্যাকসিন পৌঁছেছে!