Monday , 31 July 2023 | [bangla_date]

পঞ্চগড় গুণীজন সম্মাননা প্রদান কমিটির সভা ও আর্থিক সহায়তা প্রদান

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান কমিটির এক সভা গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি সিনিয়র ইন্সট্রাক্টর আফজাল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, সহ সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, মিজানুর রহমান বাবলু, কমিটির সদস্য প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ ও জেলা কালচারাল অফিসার মো. জাকির হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সম্মাননা প্রদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে তিন বছরের জন্য ১৫ জন গুণীজনের তালিকা চুড়ান্ত করা হয়। সভায় আগামী মাসের সুবিধাজনক দিনে আনুষ্ঠানিকভাবে এই গুণীজনদের মেডেল, সনদ ও উত্তরীয় প্রদানের সিদ্ধান্ত হয়। একই অনুষ্ঠানে দুই জন গুণী শিল্পীর প্রত্যেককে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হৃদয়ের প্রতিটি স্পন্দনে মুক্তিযুদ্ধের চেতনাবোধকে জাগ্রত করতে হবে-হুইপ

অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যানে সারাজীবন কাজ করতে চাই —– রাণীশংকৈলে ব্যারিস্টার রোকুনুজ্জামান

দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী

পীরগঞ্জে প্রতিবন্ধীর বাড়িতে হামলা সহ গ্রেফতার ১০

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার- পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

বীরগঞ্জে অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক হায়দার

বালিয়াডাঙ্গীতে বেড়েছে চুরি ঠেকাতে গ্রামবাসী রাতভর পহারা