Sunday , 16 July 2023 | [bangla_date]

পার্বতীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি\ তুচ্ছ ঘটনায় দিনাজপুরের পার্বতীপুরে লতিফুর খবির মমিন নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে ভ্যান চালক মমিনুর ইসলাম কুড়ি (২০) ও রাজু ইসলাম (২৬)কে ওই রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের মুসাহরপট্রি নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
নিহত যুবক লতিফুর খবির মমিন (১৯) পার্বতীপুর পৌর এলাকার সরকারপাড়া গ্রামের গোয়ালপট্টি মহল্লার লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পার্বতীপুরের পুরাতন বাজার সাগর টকিজ সংলগ্ন মুসাহরপট্রির পার্বতীপুর-দিনাজপুর সড়কে লতিফুর খবির মমিন দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্যান চালক মমিনুর ইসলাম কুড়ি নিজের চলন্ত ভ্যান দ্বারা স্বজরে আঘাত করে তাকে। এতে আঘাতপ্রাপ্ত মমিন পড়ে গিয়ে আর্তচিৎকার করলে লোকজন জড়ো হয়ে ভ্যান চালককে আটকায়। এসময় দু’পক্ষের কথা কাটাকাটি এবং একে অপরকে দেখে নেয়ার হুংকার দেয়। তর্ক ও বাদানুবাদের এক পর্যায় উত্তেজিত হয়ে লতিফুর খবির মমিনকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরন অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। যাওয়ার পথে শনিবার দিবাগত রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা লুৎফর রহমান বাদী হয়ে রবিবার একটি হত্যা মামলা করেছে। এ ঘটনায় ওই রাতেই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার !

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনের বিচারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন!

প্রত্যেক শিক্ষার্থীকে মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

কুমিল্লায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলরসহ নিহত ২

সংবাদ সম্মেলনে-অসহায় মা বাবা‘র আকুতি আমার মেয়েকে একবার দেখতে দাও, মেয়ে ঈষা বেঁচে আছে, না মেরে ফেলেছে আমরা জানিনা

রংপুর বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা বুবলী

বীরগঞ্জে ভূমিহীন সমন্বয় কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

ওলামা লীগের কর্মী সমাবেশে আলতাফুজ্জামান মিতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই