Friday , 7 July 2023 | [bangla_date]

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ান

পীরগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চ্যাম্পিয়ান হয়েছে পীরগঞ্জ পৌরসভা দল। ট্রাইবেকারে ৯টি সটের মধ্যে ৫-৪ গোলে খনগাঁও ইউনিয়ন দলকে পরাজিত করে পীরগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ান হয়। ট্রাইবেকারে পৌরসভা দলের মধ্য থেকে গোল করেন কাউসার, বিশাল, লায়ন, গোলকিপার তন্ময় ও সজিব। অপর দিকে খনগাঁও ইউনিয়ন দলের আবু কাউসার আতিক, রাবু, রানা ও ইয়াকুব। উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলা উপজেলার ১০টি ইউনিয়ন দল ও একটি পৌরসভা দল অংশ নেয়। শুক্রবার বিকেলে ফাইনাল খেলা পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নুর নবী চঞ্চল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানভির রহমান মিঠু, খেলোয়ার কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমূখ। একই দিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) খেলায় অংশ নেয় রামদেবপুর প্রমিলা দল ও জনগাঁও প্রমিলা দল। এতে জনগাঁও প্রমিলা দল ট্রাইবেকারে ৪-২গোলে রামদেবপুর প্রমিলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীদের মতবিনিময় সভা

হরিপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

পঞ্চগড়ে ভাওয়ালের হেপাটাইটিস-বি টিকা প্রদান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আগাম আমন ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষকদের

পীরগঞ্জে বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ ৩ যুবক আটক

পীরগঞ্জে বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ ৩ যুবক আটক

পীরগঞ্জে এক র‌্যাব সদস্যের মাথায় আঘাত। থানায় মামলা দায়ের

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য -হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত