Wednesday , 5 July 2023 | [bangla_date]

পীরগঞ্জে ১ বস্তা গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বস্তা (৭ কেজি ) গাঁজা সহ জহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার নারায়নপুর প্রধানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার নারায়নপুর প্রধানপাড়া গ্রামের হুসেন আলীর ছেলে জহিরুল ইসলাম ওরফে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়ন ঘড়ের খাটের নীচ থেকে সাদা পাষ্টিকের বস্তায় রাখা ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী জহিরুলকে। এ সময় বাজারু নামে আরো এক কুখ্যাত মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ বিষয়ে উভয়ের নামে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। উভয়ের নামে একাধিক মাদক মামলা আছে বলেও জানান জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঐ কর্মকর্তা।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাঁজা সহ একজনকে আটক করে থানায় সোপর্দ্দ করেছেন। এ বিষয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদি হয়ে থানায় মামলা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দিনের বেলায় কৃষি কর্মকর্তার সরকারি বাসভবনে চুরি

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ৭২ঘন্টার আল্টিমেটাম দাবি পূরণ না হলে কাঠোর আন্দোলনের হুশিয়ারী

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে জামায়াতের সমাবেশ ও মিছিল

নিরাপত্তাসহ শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তার দাবীতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

পীরগঞ্জে বেগম রোকেয় দিবস উপলক্ষে আলোচনা সভা

আনোয়ার ইব্রাহিম নয়, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ইসমাইল

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে অর্থদণ্ড