Saturday , 1 July 2023 | [bangla_date]

প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি এ্যাড. মুহম্মদ দবিরুল ইসলামকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি – সাদ্দাম

মোঃ মজিবর রহমান শেখ,
বাংলাদেশ তরুণ প্রজন্মের ধ্রুবতারা, উত্তর জনপদের গৌরব, ছাত্ররাজনীতির আস্থার প্রতীক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, কবর জিয়ারত করলেন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন-প্রথম সভাপতি, তৎকালীন তুখোড় ছাত্রনেতা, পরবর্তীতে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের এম এল এ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, ভাষা সৈনিক এ্যাডভোকেট মুহম্মদ দবিরুল ইসলামের । ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে গতকাল ৩০ জুন শুক্রবার রাতে মহান নেতার বাসভবনে এসে তিনি দেখা করেন এ্যাড. দবিরুল ইসলামের সহধর্মিণীর সঙ্গে , পরে মতবিনিময় করেন এ্যাড. দবিরুল ইসলামের সন্তান জননেতা মোঃ আহসান হাবীব বুলবুল, জননেতা মোঃ আহসান উল্লাহ ফিলিপের। উল্লেখ্য যে আহসান উল্লাহ ফিলিপ -আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ছাত্রলীগ সভাপতি মোঃ সাদ্দাম হোসেনকে এ্যাড. দবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মোঃ সাদ্দাম হোসেন ভাষা সৈনিকের পরিবারের খোঁজখবর নেন। এরপর তিনি তার সফর সঙ্গী, ভাষা সৈনিক দবিরুল ইসলামের পরিবার বর্গ, জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং এলাকাবাসীকে নিয়ে এ্যাড. মুহম্মদ দবিরুল ইসলামের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করেন এবং মোনাজাত করেন। এ সময় ভাষা সৈনিক দবিরুল ইসলামের পরিবার ও এলাকাবাসী মোঃ সাদ্দাম হোসেনকে, তার সফর সঙ্গী পঞ্চগড় জেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণীসৈংকল, হরিপুর , বালিয়াডাঙ্গী, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, এবং জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বসানো হয়েছে মেডিকেল টিম

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

নির্বাচনের সময় এলেই সাম্প্রদায়িক ঘটনা সরকার নিজেই ঘটায়–ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দিনাজপুরের বোচাগঞ্জে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী মানববন্ধন বক্তারা- মুজিব জন্ম শতবর্ষে বাংলার মাটিতে জাতির পিতার ভাষ্কর্য প্রতিষ্ঠিত হবেই

ফুলবাড়ীতে মাটি খনন করেই কাজ বন্ধ, কাঁদা ভরা সড়কে জনদুর্ভোগ

বিরলে নাশকতার মামলায় বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পিনাক চৌধুরীসহ বিএনপির ৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর

দিনাজপুরে ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষার্থীদের মানবিক সাহায্য প্রদান

বোচাগঞ্জে ৬টি গুরুত্বপুর্ণ ভবনসহ ১৪ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করবেন নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুরে সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা

বীরগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ আলা-আমিনের লাশ কবর থেকে উত্তোলন স্থগিত