Sunday , 23 July 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা জ্ঞাপন

ফুলবাড়ী সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন। এতে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী দানেশ আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী ও ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রমাকান্ত প্রসাদ গুপ্ত।
শেষে দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনকে এবং প্রবীণ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী দানেশ আহম্মেদকে ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন পূর্বক সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম।
এ সময় ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাম মোর্চার যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল

নবরূপী’র শাহজাহান শাহ্্ ২য় নাট্যোৎসবে নাট্য সমিতির মঞ্চে নন্দিনীর পালা মঞ্চস্থ

মহিলা পরিষদের উদ্যোগে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত

ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার !

আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বীরগঞ্জে কালভার্ট যেন মরণ ফাঁদ,ঝুঁকি নিয়ে পারাপার

মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে ১৪জনকে সম্মাননা ও আলোচনা সভা

রুহিয়া খাদ্য গুদামকে ১১০ শতক জমি দান করলেন এমপি রমেশ চন্দ্র সেন