Thursday , 13 July 2023 | [bangla_date]

ফুলবাড়ী প্রেসক্লাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে বিদায় ও বরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ফুলবাড়ী থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানকে বরণ এবং ফুলবাড়ী থেকে অন্যত্র বদলী হওয়া অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮টায় ফুলবাড়ী প্রেসক্লাবের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ফুলবাড়ী থানা থেকে অন্যত্র বদলী হওয়া অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম এবং সংবর্ধিত ফুলবাড়ী থানায় নবযোগদানকারি অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান। এছাড়াও বক্তব্য রাখেন থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক পত্রালাপ প্রতিবেদক আনোয়ার সাদাত মন্ডল, কোষাধ্যক্ষ দৈনিক মাধুকর প্রতিনিধি ধীমান চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক প্লাবন শুভ, পাঠাগার সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোকাররম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি হারুন উর রশীদ, কার্যকরী সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী, কার্যকরী সদস্য হীরেন্দ্র নাথ বর্মন, কুদরত ই খুদা প্রমুখ।
অনুষ্ঠানে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে অফিসার ইনচার্জদ্বয়কে ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই ও কলম উপহার প্রদানের মাধ্যমে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা

আগামীকাল ঈদ-উল-আযহাঃ এখনই সাবধান হন!

ভোটার তালিকা চূড়ান্ত হবে – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ

বোচাগঞ্জে সুধি সমাবেশে নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর

সুদখোরদের আইনের আওতায় আনতে হবে—এমপি মনোরঞ্জন শীল গোপাল

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

হরিপুরে ২৪জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

পীরগঞ্জে বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিক্ষক-কর্মচারী ১৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ