Wednesday , 19 July 2023 | [bangla_date]

বিরলে ট্রাক-থ্রি-হুইলারের সংঘর্ষে যাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরলে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের (স্থানীয় ভাষায় পাগলু) সংঘর্ষে লক্ষীকান্ত দাস নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার তৈয়বপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষীকান্ত দাস(৫৫) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর গ্রামের মৃত শম্ভু চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে একটি থ্রি-হুইলার বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসছিল। বিরল উপজেলার তৈয়বপুর বটতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলার ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় থ্রি-হুইলারে থাকা যাত্রী লক্ষীকান্ত দাস ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর এক যাত্রী।
বিরল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত যাত্রী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা ঘটনাটি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ

পীরগঞ্জে মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

কাহারোলে গাঁজাসহ এক নারী আটক

দিনাজপুরে আরডিআরএস’র ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা

অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবাল বাংলাদেশ

দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এর বার্ষিক ফলাফল প্রকাশ- অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করলেন আ.লীগের- ৩, বিএনপির-১

দিনাজপুরে বিশাল নৌবহরে কান্তজীউ বিগ্রহ নৌপথে রাজবাড়ীর মন্দিরে