Monday , 3 July 2023 | [bangla_date]

বীরগঞ্জে‘এস এ বি ডি এ্যাওয়ার্ড’ পেলেন আজমল হক ফাউন্ডেশন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের সকল শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর (এসএবিডি) বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সাথে প্রতি বছর প্রদান করছে এসএসবিডি এ্যাওয়ার্ড। মূলত দিনাজপুরের বীরগঞ্জের উন্নয়ন এবং কল্যাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রদান কমিটির সদস্য একাধিকবার মিটিং করে সকলের আবেদন ও কার্যক্রম বিশ্লেষণ এবং মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে চূড়ান্তভাবে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “আজমল হক ফাউন্ডেশন” কে মনোনিত করে এসএবিডি এ্যাওয়ার্ড-২০২২ এর জন্য। সোমবার বীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আনুষ্ঠানিক ওই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসএবিডির সভাপতি শাহারিয়ার আরাফাত শিহাবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহাগের সঞ্চালনায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএবিডি এর সম্মানিত উপদেষ্টা মধুমিলন প্রোপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজওয়ানুল হক রেজা, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সভাপতি ড. আবদুল হক হাফিজ, বীরগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জনাব এবিএম ফখরুল আলমগীর, ডেপুটি কমিশনার অব কাস্টমস জনাব পায়েল পাশা, এসএবিডির প্রতিষ্ঠাতা ও সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু হুসাইন বিপু, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক সাংবাদিক আবদুর রাজ্জাক, বীরগঞ্জ সমিতির কোষাধ্যক্ষ নুরুল হক বাবু, আজমল হক ফাউন্ডেশনের পরিচালক মেহেদি হাসান সজল (প্রা:শিক্ষক) , এসএবিডি এর সাবেক সভাপতি আল মামুন, মেহেদী হাসান সুজন, আব্দুল্লাহ আল সাঈদ, আবদুর রাজ্জাক প্রমুখ। এ সময় এসএবিডির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জোনাল ও বিরামপুরে সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান

দিনাজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খানসামায় উদ্ধারকৃত খাস জমি কবরস্থানে দান

বোদায় সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্ব শিক্ষক পুরস্কার পেলেন অজপাড়ার রণজিৎ, পুরস্কারের অর্ধেক করলেন দান

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ড মহিলা লীগের পরিচিতি ও আলোচনা সভা

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা

হিলিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কাহারোলে বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

পীরগঞ্জে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ