Tuesday , 18 July 2023 | [bangla_date]

বীরগঞ্জে আশা এনজিও কর্তৃক তিনদিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বেসরকারি সংস্থা আশার আয়োজনে তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৭ জুলাই-২০২৩) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট -০১ ও কবিরাজহাট-০২ ব্রাঞ্চ কার্যালয়ে এর আয়োজনে কবিরাজহাট ব্রাঞ্চে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রাজিউর রহমান রাজু। এ ক্যাম্পে বিকেল পর্যন্ত আশার সদস্যসহ প্রায় ১শত জন অসহায় ও দু:স্থ ব্যক্তিদের থেরাপি এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। তিনদিনে সর্বমোট ২৫০জনকে থেরাপি এবং ব্যবস্থাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বীরগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নয়ন চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও কবিরাজহাট -০১ ব্রাঞ্চ ব্যবস্থাপক মো,আমজাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো,সাব্বির হাসান রয়েল,কবিরাজহাট ০ ২ ব্রাঞ্চ এর ব্যবস্থাপক মো.আনোয়ার হোসেন,সহকারী ব্যবস্থাপক মো,জিকুরুল হোসেন,বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সহ-সভাপতি বিকাশ ঘোষ, সাংগঠানিক সম্পাদক কার্তিক ব্যানার্জী, কবিরাজহাট ১ব্রাঞ্চ এর সহকারী ব্যবস্থাপক মো,ফিরোজ হোসেন, আশার ফিজিওথেরাপিস্ট চিকিৎসক ডা.শারমিন আক্তার প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোদায় এক তরুনী গণধর্ষনের শিকার  মামলা দায়ের, আটক দুই ধর্ষক

বোদায় এক তরুনী গণধর্ষনের শিকার মামলা দায়ের, আটক দুই ধর্ষক

বীরগঞ্জে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে ৪ দিন ব্যাপী ব্যাড মিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

বীরগঞ্জে প্রচেষ্টার ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হয়ে উঠছে বাঁশের ফাঁদ

পীরগঞ্জে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের সুরক্ষাসামগ্রী বিতরণ

হাবিপ্রবিতে শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন কার্যক্রম শুরু

দিনাজপুর শিক্ষাবোর্ডে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আজিজুল হক শাহ কে প্রাইজবন্ড প্রদান