Thursday , 13 July 2023 | [bangla_date]

বীরগঞ্জে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে এক যৌথ সভা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই-২০২৩) বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো.মেহেদী হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম , বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মনোয়েম মিয়া,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সানাউল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা,সহকারী ভূমি কর্মকর্তা,ব্যবসায়ীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন (ক-শ্রেণী) পরিবারকে ২ শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। বীরগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ৩৫০টি, ২য় পর্যায়ে ৩৫০টি, ৩য় পর্যায়ে ২১০টি সমাপ্ত হয়েছে এবং ৪র্থ পর্যায়ে ২৮০ টি বরাদ্দকৃত ঘরের মধ্যে ২৪৩টি সম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ৩৭টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও জেলা প্রা: বি: শিক্ষক সমিতির সভাপতি কমল ও সাধারণ সম্পাদক রফিকুল

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের গার্ডকে অব্যাহতি

কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের গার্ডকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশার সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের  নির্বাচনি  সভা ও মিছিল

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের নির্বাচনি সভা ও মিছিল

চিরিরবন্দরে কোচের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

রাণীশংকৈলে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বঙ্গবন্ধুর ভাস্কর্যের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভমিছিল