Wednesday , 19 July 2023 | [bangla_date]

বীরগঞ্জ ঢেপা নদী থেকে ভাসমান ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী থেকে মানসিক ভারসাম্য হীন সাখাওয়াত হোসেন মিলন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। মৃতদেহটি ভাসমান অবস্থায় উপজেলার পাল্টাপুর ও নিজপাড়া ইউনিয়নের বেলতলী বাঁধেপাড় আম বাগন ঢেপা নদীর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাখাওয়াত হোসেন নীলফামারী জেলার নতুনবাজার তাজমহল সড়ক এলাকার মৃত রায়হান উদ্দিন মোল্লার ছেলে।
বুধবার (১৯ জুলাই -২০২৩) সকাল সাড়ে ৮টার দিকে প্রদক্ষদর্শী উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও এলাকার জহুরুল ইসলাম নামের এক ঢেপা নদীতে মৃতদেহটি দেখতে পেয়ে বীরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার এসআই মিস্টার আলীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তাৎক্ষনিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে প্রয়োজনে পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গার স্ক্যাকের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বিকেলে মৃত ব্যক্তির স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এব্যাপারে বীরগঞ্জ থানার এসআই মিস্টার আলী জানান,মৃত সাখাওয়াত হোসেন ২৫-২৭ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত বলে তার ভাই আনোয়ার হোসেন এবং তার পরিবারের লোকজন জানিয়েছেন।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আজ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল  ইসলামের মুত্যু বার্ষিকী

আজ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মুত্যু বার্ষিকী

বীরগঞ্জে সরকারি রাস্তায় নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে ৩০টি পরিবারের দুর্ভোগ

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা পেলেন বীরগঞ্জের জমিলা বেগম

বীরগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে বর্ণ চূড়ায় পরিণত হয়েছে আওয়ামীলীগ সরকার-মির্জা ফখরুল

দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বোদায় বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা চালকের মৃত্যু

১০ কেজি গাঁজা সহ ২জন আটক..

তারুণ্যের উৎসবে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র পরিচালিত হযরহ (রাঃ) মা ফাতেমা প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ