Tuesday , 11 July 2023 | [bangla_date]

বোচাগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের ধনতলা ঝাড়বাড়ী এলাকায় এক শিশুকে নির্যাতন করার অভিযোগে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, গত ৪/৪/২০২৩ ইং তারিখ সেতাবগঞ্জ পৌরসভার এলএসডি গোডাউনের সামনে (ঝাড়বাড়ী) এলাকায় মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ঔষধ ব্যবসায়ী মোঃ মিজানুর রমহান রনির প্রথম শিশু পুত্র সোহান কে প্রেসার মাপা কে কেন্দ্র করে ধনতলা ঝাড়বাড়ী এলাকার মোঃ ফজলুর রহমান (৫৫) অকথ্য ভাষায় গালিগালাজ করে। সোহান প্রতিউত্তর করলে ফজলুর রহমান সোহানকে হত্যার উদ্যোশে তার বাম হাত মোছরাইয়া ভেঙ্গে দেয় এবং তার ছেলে মোঃ মোনায়েম (২৮) ঘটনাস্থলে এসে দোকানের স্যাটারের রড দিয়ে সোহানের বাম হাতে আঘাত করে হাত গুরুত্বর জখম করে। যার ফলে মোঃ সোহান (১৬) এর বাম হাতের ৩টি অংশের হাড় ভেঙ্গে যায়। পাশাপাশি সোহানকে এলোপাথারি কিলঘুষি ও লাথি মারে। এই ঘটনায় শিশু সোহানের পিতা দিনাজপুর জেলার বিভিন্ন ডাক্তারের সরনাপন্ন হয়ে তার শিশু সন্তানের চিকিৎসা চালিয়ে আসছেন। বর্তমানে সে তার অসহায় শিশু সন্তানের ভবিষ্যত নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে শিশু সোহানের পিতা মোঃ মিজানুর রহমান রনি বাদি হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মোঃ ফজলুর রহমান (৫৫) ও মোঃ মোনায়েম (২৮) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- সি আর – ৭৩/২০২৩ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আস্করপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃকল্যাণ সমিতির হাজী সম্মেলন

পীরগঞ্জে টাঙ্গন নদের উপর চেরকু ঘাট ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

হরিপুরে জলাবদ্ধতায় অনাবাদী ১২শ হেক্টর জমি

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

অল্প বৃষ্টিতেই জনগণের চরম দুর্ভোগের শিকার\ কাহারোলে পাকা সড়কের উপর হাটু পানি।

বোদায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রমজান আলী কাউন্সিলর নির্বাচিত

পীরগঞ্জের খনগাও ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের নিয়ে মতবিনিময় সভা

৭ দিন পর আংশিক উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র