Thursday , 6 July 2023 | [bangla_date]

বোদায় গরুর মধ্যে লাম্পি স্কিন ডিজিস রোগের প্রাদুর্ভাব

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় গৃহপালিত পশু গরুর মধ্যে লাম্পি স্কিন ডিজিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে খামারী ও গরু চাষীদের মাঝে শংঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন এটি একটি ভাইরাস রোগ। এটি গরুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এই প্রাণিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই রোগটি গরুর দেহের মধ্যে ছিদ্র ছিদ্র গর্ত হয় আর এই গর্তে মশা মাছি দ্বারা আক্রান্ত হয়ে র্দুগন্ধ তেরী করে। এ রোগের প্রতিশেধক কোন ওষুধ বাজারে পাওয়া যায় না। ইতি মধ্যে এই রোগটি এ উপজেলায় সর্বত্রই ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস রোগে কোন ওষুধ না থাকায় গরুর মালিকরা সচেতনতা ছ্াড়া কোন চিকিৎসা করতে পারছেন না। এই রোগে অনেক গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এ ভাইরাস রোগে গরু আক্রান্ত হলে গরুর মালিকরা আতঙ্কের মধ্যে অবস্থান করছেন। এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুৃল সোবাহান বলেন, লাম্পি স্কিন ডিজিস একটি ভাইরাস রোগ। এই রোগ বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এই রোগে আক্রান্ত গরুদের আলাদা জায়গা রাখতে হবে। যাতে এই গরুর ভাইরাস রোগটি অন্য গরুর মাঝে ছড়িয়ে না যেতে পারে। ভাইরাস এই রোগের ওষুধ এখন তেরী হয়নি। তিনি আরো বলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তারা গরু মালিক ও গরু খামারীদের মাঝে এই ভাইরাস সর্ম্পকে আলোচনা করছি এবং ভাইরাসে আক্রান্ত গরুদের আলাদা মশারীর মধ্যে রেখে সাবধানতা অবলম্বন করা বিষয়ে পরার্মশ প্রদান করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নিজ বাসভবনে খাবার খেয়ে শিক্ষকসহ ১৭জন অসুস্থ হয়ে হাসপাতালে

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে একই কর্মকর্তা জমি নিবন্ধনের ৬ টি অফিসের কাজ করছেন

ঘোড়াঘাটে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের অবহিতকরণ সভা

শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এমপি জাহাঙ্গীর

বিরলে ইংলিশ ফর লাইফ মাইক্রো প্রজেক্ট ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত

প্রায় সাত বছর পর পূর্বের নামে ফিরল পঞ্চগড় রেলওয়ে স্টেশন

বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে – শেখ হাসিনা  ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন–  মামুনুল হক ,

বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে – শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন– মামুনুল হক ,