Friday , 21 July 2023 | [bangla_date]

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

হাকিমপুর সংবাদদাতা \ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডেগু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। ল্যাকটেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এসব কিট আমদানি করছে।
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায হিলি দিয়ে কিটগুলো আমদানি করা হয। এসব কিট ঢাকাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে কিটগুলো পরীক্ষণ শুল্কায়ন করা হবে। প্রথম চালানেই ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে আমাদের দেশে ডেগুর প্রকোপ বেড়ে গেছে।ফলে ডেঙ্গু পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়েছে। একারণেই ভারত থেকে ডেগু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ১২০০ কেজি কিট আমদানি করা হয়েছে। বর্তমানে কিটগুলো বন্দরের ভেতরেই আছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, প্রথমবারের মতো ভারত থেকে ডেগু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি হয়েছে। কাস্টমসের সব ধরনের প্রক্রিয়া শেষে আমদানিকারকের কাছে এসব মালামাল বুঝিয়ে দেওয়া

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইএসডি’র উদ্যোগে সাংবাদিক মত বিনিময় সভা

বিরলে ভ’মি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার ইস্যুতে জনসমাবেশ

পঞ্চগড়ে তথ্য অধিকার আইন নিয়ে রিইব’র অ্যাডভোকেসি সভা

১৪তম বর্ষে পদার্পনে দিনাজপুরে জন্মদিন অনুষ্ঠানে এমপি গোপাল বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার চেতনার পক্ষে কাজ করে

তেঁতুলিয়া থেকে চুরি হওয়া ট্রাক বীরগঞ্জ থেকে উদ্ধার- গ্রেফতার -১

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা, বাড়বে তাপমাত্রা

ঠাকুরগাঁওয়ে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ !

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা খানসামার মেয়ে প্রজ্ঞা রায়

ঘোড়াঘাটে নির্বাচন কেন্দ্রের  খসড়া তালিকা প্রকাশ

ঘোড়াঘাটে নির্বাচন কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

তেঁতুলিয়ায় বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই