Sunday , 30 July 2023 | [bangla_date]

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর হরি মন্দির কমিটির উদ্যোগে দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এর দ্রুত সুস্থ্যতা কামনায় পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই -২০২৩) সন্ধ্যায় মহাদেবপুর হরিবাসর প্রাঙ্গণে এই পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন মহাদেবপুর হরিবাসর কমিটির সভাপতি অতুল চন্দ্র রায় মহন্ত, সাধারণ সম্পাদক দিজেন্দ্র নাথ রায়, কোষাধ্যক্ষ গোবিন চন্দ্র রায়, সহ-কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র রায় (মাস্টার) কৃষ্ণ চন্দ্র রায়, সুরেশ চন্দ্র রায়,সেবায়ত আশানন্দ আধিকারী,কেদার নাথ রায়, রমেশ রায়, খগেন রায়,প্রবাল রায়,অরুন রায়,গোপাল অধিকারী,লিটন রায়,আন্ধারু রায়,পরিতোষ অধিকারীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত। মনোরঞ্জন শীল গোপাল এমপি যাতে দ্রুত সুস্থ হন এবং বীরগঞ্জ-কাহারোলের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে পারেন সেই কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা ভজ হরি চক্রবর্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য পীযুষ রায়।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে দুই পক্ষের মারামারি- ১ জনের মৃত্যু/উভ

আমি সেই মানব ____মো: ফয়সাল ইসলাম (নয়ন)

ঠাকুরগাঁওয়ে চাকরি প্রত্যাশীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

১৬ মাইলে মাদক কারবারিকে গাছের সাথে বেধে মোটরসাইকেলে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

“এক ফোনেই বাসায় পৌঁছে যাচ্ছে পণ্যসামগ্রী”

বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেসব্রিফিং ও মতবিনিময়

তেঁতুলিয়ায় দুইদিন ব্যাপি কাঞ্চনজংঘা পালাটিয়া উৎসব শুরু