Wednesday , 26 July 2023 | [bangla_date]

রংপুরে আগামী ২ তারিখের মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, রংপুরে আগামী ২ তারিখের মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে। স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করে না, যারা রাজাকারীর ধারণাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশপ্রেমিক মানুষের জন্য একটি চ্যালেঞ্জ। ৩০ লক্ষ শহীদের রক্ত ২ লক্ষ ৬৯ হাজার মা বোনের সম্ভ্রম এর বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা কেবলমাত্র আওয়ামী লীগের সংরক্ষিত।
বুধবার (২৬ জুলাই ২০২৩) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রংপুর বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এসএম নুর আলী, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক খালেদ হাবিব সুমন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাজাহান নভেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারুকুজ্জামান মাইকেল।
বর্ধিত সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ

তেঁতুলিয়ায় জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন খেলোয়ারকন্যাদের উষ্ণ অভিনন্দন

ওসি পরিচয়ে প্রার্থীদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

তেঁতুলিয়ায় ৪৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বীরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবী ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

দু’দেশের সীমান্ত রক্ষায় বাংলাবান্ধায় সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফের সমন্বয় সভা

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বোচাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা চৌকিদার আটক

খ্রিস্টানরা ব্যবহার করতে পারবে ‘আল্লাহ’ শব্দ: মালয়েশিয়ার আদালত

বীরগঞ্জে ঘন কুয়াশা ও তীব্র শীত  থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার