Monday , 31 July 2023 | [bangla_date]

রংপুরে প্রধানমন্ত্রীর আগমনে ঠাকুরগাঁও পৌরসভার আনন্দ র‌্যালি !

মোঃ মজিবর রহমান শেখ,
আগামী ২ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। ৩১ জুলাই সোমবার ঠাকুরগাও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার নেতৃত্বে পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। “শেখ হাসিনা আসছে বলে, রংপুর চলো দলে দলে” এই শ্লোগানে পৌরসভার কনফারেন্স রুমে বিষয়ের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, নাজিরা আক্তার স্বপ্না, মহিলা আ’লীগের সভাপতি ও কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, মানিক হোসেন, দোলন কুমার মজুমদার, পৌর কর্মচারী সংসদের সভাপতি জিএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ। এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

ঠাকুরগাঁওয়ে শীতের প্রকৌপ বৃদ্ধি !

আন্তর্জাতিক পুরস্কার লাভ করল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহ্বান’

সাংবাদিকের পরিবারকে কুপিয়ে জখমের প্রতিবাদে হরিপুর রাজপথে গণমাধ্যম কর্মীরা

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

উত্তর গোপালপুর পূজা কমিটির আয়োজনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্ম তিথিতে পূজার্চনা ও কবিগান

রোমাঞ্চ ছড়িয়ে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার

ঠাকুরগাঁওয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেটে– ডিসির কাছে অভিযোগ