Wednesday , 5 July 2023 | [bangla_date]

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (৫ জুলাই) র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে পৌরশহরের কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে স্কুল হল রুমে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের সাবেক সভাপতি সিংরাই সরেন মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী। বিশেষ অতিথি’র বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি, আদিবাসী নেতা সুগা মুর্মু , কবিরাজ মুর্মু, জসেফ সরেন, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, ইএসডিও’র সিনিয়র কোর্ডিনেটর মো.শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমদীপ প্রকল্পের মেনেজার খায়রুল আলম।

উল্লেখ্য, ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে নিহত হন সাঁওতাল নেতা সিধু-কানুসহ আরও অনেকে। তখন থেকে সাঁওতালরা প্রতিবছর ৩০ জুন সাঁওতাল ‘হুল’ বা বিদ্রোহ দিবস পালন করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

বীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা-মা

প্রতিদিন ২৫ কোটি টাকা দান করেন তিনি

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র‌্যালি ও সভা

গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত ঘোড়াঘাটের আসামি গ্রেপ্তার

সারাদেশে আদিবাসীদের ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে কাহারোলের তেভাগা চত্বরে আজ আদিবাসীদের প্রতিবাদ সমাবেশ

রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ

ঠাকুরগাঁওয়ে শীতের আগমন, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক

ঠাকুরগাঁওয়ে দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার ১৬তম বর্ষপূর্তি পালন

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ইন্তেকাল