Tuesday , 4 July 2023 | [bangla_date]

রাণীশংকৈলে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষীদের মাঝে বিনাম‚ল্যে সার বিতরণ করা হয়েছে।
গত রবিবার (৩ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে পাট চাষীদের মাঝে বিনাম‚ল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং স¤প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনাম‚ল্যে এ রাসায়নিক সার দেওয়া হয়েছে।

পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ- এ ¯েøাগানকে সামনে রেখে বিনাম‚ল্যে রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
এ সময় নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সইদুল ইসলাম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সাবের আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলামসহ সুবিধাভোগী ৫০ জন পাট চাষী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ পাটচাষীদের উদ্দেশ্যে বলেন, এ উপজেলায় ইতিপ‚র্বে প্রত্যেক পাট চাষীকে ১ কেজি করে পাটের বীজ বিনাম‚লে দেওয়া হয়েছে। এরমধ্যে বাছাইকৃত ২ হাজার ৪ শত ৫ জন পাট চাষী কৃষকের প্রত্যেকে বিনাম‚ল্যে ইউরিয়া ৫ কেজি, টিএসপি ২ কেজি ও এমওপি আড়াই কেজিসহ মোট সাড়ে ৯ কেজি করে সারায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলমান

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

পীরগঞ্জে ১মাদকাসক্তের ৩ মাসের জেল

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

‘সি ও ‘ডি’ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো হাবিপ্রবির ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ওয়াশব্লকের কাজ রেখেই বিল তুলে লাপাত্তা ঠিকাদার

করোনায় একদিনে আরও ১২০ জনের মৃত্যু

৬ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ভোগান্তিতে দুই উপজেলার লাখো মানুষ