Thursday , 6 July 2023 | [bangla_date]

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে

হরিসভা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান
স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি, চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন (চিরিরবন্দর-খানসামা) জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ও দলের দুর্দিনে প্রধানমন্ত্রী’র ব্যক্তিগত নিরাপত্তা সহকারী শ্রী জ্যোতিষ চন্দ্র রায় বলেছেন, সারা বিশ্বের মানুষ জানে উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এবার তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে এবং আবারও তাকে ক্ষমতায় আনতে হবে।
গতকাল বুধবার খানসামা উপজেলার খামারপাড়া শ্রীশ্রী হরি সভায় নামকীর্তন যজ্ঞানুষ্ঠানে তিনি হরিসভা কমিটির সাথে ও এলাকার অসংখ্য ভক্তদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। হরিসভা কমিটির সভাপতি শ্রী কালিদাস রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাক সঞ্জিত রায়, চিরিরবন্দর উপজেলা কমিটির সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র রায় ও চিরিরবন্দর উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা ডাঃ নবীন চন্দ্র রায়। সভাপতির বক্তব্যে শ্রী কালি দাস বলেন, চিরিরবন্দর-খানসামা দুটি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ জ্যোতিষ চন্দ্র রায়কে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। প্রধান অতিথির বক্তব্যে শ্রী জ্যোতিষ চন্দ্র রায় বলেন, আমি দলের এবং জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। নেত্রী যদি আমাকে এই আসনের জন্য যোগ্য মনে করেন তবে তিনি আমাকে মনোনয়ন দিতেও পারেন। আপনারা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন একমাত্র শেখ হাসিনার কারণে। প্রধানমন্ত্রী’র দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ভক্তরা বিশেষ প্রার্থনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বোচাগঞ্জে ২টি ইটভাটাকে ধ্বংস ও ২টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

কেক কেটে ১৭ তম জন্মদিন জোড়া লাগানো জনমজ দুই বোন মনি-মুক্তা’র

দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

পীরগঞ্জে নারী উন্নয়নে ব্যয় নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

বীরগঞ্জ জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

ভারতের মাটিতে ভারোত্তলোনে রৌপ্য পদক অর্জনকারী সুমনা রায়কে মডার্ণ বডি বিল্ডিং ক্লাবের সংবর্ধনা

বীরগঞ্জে কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন

দিনাজপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল