Sunday , 30 July 2023 | [bangla_date]

হরিপুরে আগুনে পুড়ল দিনমজুর কাইয়ুমের স্বপ্ন

দাবানল সংবাদদাতা,হরিপুর (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে পুড়ল দিনমজুর কাইয়ুমের স্বপ্ন। পরিবারের ৫টি ঘর, ও ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার আমগাও ইউনিয়নের সোহারগাও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে মৃত জহর মন্ডলের ছেলে কাইয়ুমের সোয়ার ঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে, কাইয়ুমের পরিবারের বসতবাড়ির ৫টি ঘর ও সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়। এতে নগদ অর্থসহ প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান আগুনে পোড়া বাড়ি পরিদর্শন করে শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করেন।

এসময় ভেটনা গ্রামের বিসিআইসি সার ডিলার
আব্দুল বসির নগদ ১০ হাজার টাকা ও নবনির্বাচিত চেয়ারম্যান হবিবর রহমান দেন ৫হাজার টাকা, ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম দেন ৫হাজার টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা দেয়ার পর অসুস্থ শিশু, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।

৮ দফা দাবি দাবিতে জেলা প্রশাসক বরাবর দিনাজপুরে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের স্মারকলিপি

পীরগঞ্জে জনগাঁও উচ্চ বিদ্যালয় ৫২ তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রিয়া প্রতিযোগিতায় দেশসেরা চ্যাম্পিয়ন

হরিপুরে মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের শ্রেণী সমাপনী ও দেওয়ালিকা উম্মোচন-২০২২ অনুষ্ঠিত

পীরগঞ্জে কোষারানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর শিবদূর্গা মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের পূজা ও উৎসব

ঘোড়াঘাটে কৃষি জমিতে বাড়ছে কেঁচো কম্পোস্ট সারের ব্যবহার

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু