Friday , 28 July 2023 | [bangla_date]

হরিপুরে ইউপি সচিবের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিরোগ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল্লাহ’খানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠেছে।

আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল্লাহ খানের বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের কথা একাধিক ইউপি সদস্য জানিয়েছে।

ইউপি সদস‍্য আলী হোসেন বলেন, আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহীদুল্লাহ খান জন্ম নিবন্ধন , মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, চৌকিদারী ট‍্যাক্স সহ বিভিন্ন খাত থেকে ইউনিয়ন পরিষদের আয়ের অর্থ কোথায় ও কিভাবে খরচ করা হয়, সে বিষয়ে কোনো ইউপি সদস‍্য জানে না। তার কাছে পরিষদের আয়-ব‍্যয়ের হিসাব চাইলে বিভিন্ন ছলচাতুরী আশ্রয় নেয়।
তাকে একাধিকবার পরিষদের আয় ও ব‍্যয়ের হিসাব চাওয়া হলেও তিনি দিতে ব‍্যর্থ হন।

ইউপি সদস্য আলমাস ও মোঃ আলী হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যদের সিদ্ধান্ত ছাড়াই সচিব শহীদুল্লাহ খান ইউপি চেয়ারম্যানের যোগসাজশে ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরের হাট ইজারার ১০% ,৫% ও ভূমি হস্তান্তর স্থানীয় করের ১% টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাৎ করেছে। এসব টাকা দিয়ে দৃশ্যমান কোনো প্রকল্পের কাজ করে নাই। ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়, যেমন বসতবাড়ীর কর, ট্রেড লাইসেন্স, ওয়ারিশন সনদ, ভূমিহীন সনদসহ বিভিন্ন আদায়কৃত অর্থ তিনি কখনো ইউপি সদস্যদের কাছে হিসাব দেয় নাই। এসব টাকাও সে আত্মসাৎ করেছে।

আর এসব অনিয়মের প্রতিবাদ কোনো ইউপি সদস্য করলে তার সাথে ইউপি সচিব অশোভন আচরন করেন। এছাড়াও ইউপি সচিব শহীদুল্লাহ খানের বিরূদ্ধে জন্ম ও মৃত্যু সনদ প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ইউপি সচিব শহীদুল্লাহ খানের এসব অনিয়ম ও দুর্ণীতির বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, স্বাক্ষাতে আপনার সঙ্গে দেখা করবো বলে ফোন কেটে দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ১ জন গ্রেফতার

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর  মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক —মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে আশ্রয়ন -২ প্রকল্প কাজের অগ্রগতির পরিদর্শনে ইউএনও আব্দুল কাদের

মহিলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশের উদ্দ্যোগে ২৫ বছর পূর্তিতে গুনিজন সংবর্ধনা প্রদান

বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্রাচার্য্য নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

পীরগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে