Wednesday , 19 July 2023 | [bangla_date]

হিলিতে পাসপোর্টধারী যাত্রী বাড়লেও বাড়েনি সেবার মান

হাকিমপুর প্রতিনিধি\ হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বাড়লেও বাড়েনি সেবার মান। প্রতিদিন এ ইমিগ্রেশন দিয়ে কমপক্ষে ৫শ থেকে ৭শ যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে। তবে সেবার মান ছাড়াও নানান ভোগান্তির অভিযোগ রয়েছে তাদের।
ভারতে প্রবেশকালে রাজলক্ষ্মী রানী নামে এক পাসপোর্টধারী যাত্রী সময় সংবাদকে বলেন, নানাবিধ কারণে বাংলাদেশ ও ভারত যাতায়াতে যাত্রীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে হিলি ইমিগ্রেশন। দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ ভ্রমণ ও চিকিৎসা সেবাসহ নানা কারণে ভারত যাতায়াতে এ ইমিগ্রেশনটি ব্যবহার করেন। এতে করে এ বন্দর দিয়ে প্রতিনিয়ত বাড়ছে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা। সেই তুলনায় সেবার মান খুবই খারাপ।
এদিকে, ভারত থেকে বাংলাদেশে আসা এক যাত্রী অভিযোগ করে বলেন, যাত্রী পারাপার বাড়ায় এ বন্দর থেকে প্রতিনিয়ত বাড়ছে সরকারের রাজস্ব আদায়ও। প্রথমে ভ্রমণ কর ছিল ৩শ টাকা, তারপর হয়েছিল ৫শ টাকা। নতুন করে আবার এক হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। তবে সেই তুলনায় যাত্রী সেবার মান থমকে আছে আগের মতই। বসার পর্যাপ্ত জায়গা না থাকায় ইমিগ্রেশনে অপেক্ষমাণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচীপালন

পেট্রোল পাম্পে শত শত মটরসাইকেলের উপচেপড়া ভীড়! বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালত বসিয়েও  নিয়ন্ত্রন করা যাচ্ছে না মটরসাইকেল

পেট্রোল পাম্পে শত শত মটরসাইকেলের উপচেপড়া ভীড়! বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালত বসিয়েও নিয়ন্ত্রন করা যাচ্ছে না মটরসাইকেল

কাহারোলে কবর স্থানের জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

পীরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

বীরগঞ্জে বলদিয়াপাড়া বালু মহল ইজারা বাতিল দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে ইএসডিও’র সংবাদ সম্মেলন

দিনাজপুরে ৪০৯ পিস নিষিদ্ধ মাদক (ট্যাপেন্টা), চোলাই মদ সহ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

উপশহর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশ লাইন একাদশ

বাঙালী সংস্কৃতির স্বাদ পেলে দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ থাকতো না -আসাদুজ্জামান নুর এমপি