Sunday , 16 July 2023 | [bangla_date]

২০ বছর পর খানসামা উপজেলা যুবলীগের কাউন্সিল, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দীর্ঘ ২০বছর পরে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল চলতি জুলাই মাসে আয়োজনের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী যুবলীগ। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে চাঙা মনোভাব তৈরী হয়েছে। ফলে পদপ্রত্যাশীদের বেড়েছে দৌড়ঝাঁপ। আহŸায়ক কমিটি দিয়ে দীর্ঘদিন ধরে খানসামা উপজেলা আওয়ামী যুবলীগের পরিচালিত হওয়ায় কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। এজন্য সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী যুবলীগের কাউন্সিল সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে জেলা যুবলীগ।
রবিবার (১৬ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের কাউন্সিলের তারিখ নির্ধারণ, প্রস্তুতি গ্রহণ এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সিভি গ্রহণ করতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহŸায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দীয় কমিটির সভাপতি- সাদ্দাম

দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

হরিপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত

সাংবাদিক আনিসুর রহমানের চাচী আর নেই

দিনাজপুরের ব্যানানা আম এবার রপ্তানী হলো ইউরোপে

ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজের জন্য নয়-সুন্দর পৃথিবীর জন্য আমরা সবাই অন্তত একটা করে গাছ লাগাই

রাণীশংকৈলে গণতন্ত্র বিজয় দিবসে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

ফুলকুঁড়ি আসর শহর শাখায় প্রাণবন্ত গেট-টুগেদার

নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

পীরগঞ্জে বিশ্ব মা দিবস পালিত