Tuesday , 4 July 2023 | [bangla_date]

৭৫রে বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্ঠা করা হয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যায় ঠিক তখনই একটি মহল বিভিন্ন ষডযন্ত্রে লিপ্ত হয়ে দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। মেয়র আসলাম যে উন্নয়নের কথা বললেন সেই উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা নির্বাচিত হয় আর দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হয় তাহলে সেই বাংলাদেশ ৪১ সালে নয় ৩৫ সালেই স্মাট বাংলাদেশে পরিনত হবে ।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে দেশ প্রেম আছে, মেধা আছে, দুরদর্শিতা আজে প্রজ্ঞা আছে এই ধরনের নেতৃত্ব বাংলাদেশ আর দ্বিতীয় কেউ নেই। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর সেবা কি জিনিস বাংলাদেশের মানুষ তা ভুলে গিয়েছিল। রাষ্ট্র যে জনগনকে সেবা দিবে, রাষ্ট্র যে জনগনের সেবায় নিয়োজিত থাকবে এবং রাষ্ট্রের যে সরকার পরিচালনা হবে সেই সরকারের দায়িত্ব জনগনের সেবা নিশ্চিত করা।
তিনি আরো বলেন, ক্ষমতার কুক্ষিগত করা, জোর করে ক্ষমতায় থাকা, ক্ষমতার বাহাদুরি করা এবং ব্যক্তি গোষ্ঠীর একটা উন্নয়ন আমরা দেখেছি। সাধারন মানুষের উন্নয়ন দেখিনি। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্ঠা করা হয়েছে। মুক্তিযুদ্ধের পরও যারা বলে আমরা কি পেলাম তারা এই দেশটিকেই চাইনি।
৪ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলম এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন এএসপি খোদাদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবীর, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সেতাবগঞ্জ পৌরসভার ২৬ তম উন্মুক্ত বাজেটে প্রায় ৩১ কোটির টাকার বাজেট ঘোষনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে সপ্তাহব্যাপি ফ্রি টিকা দান ক্যাম্প উদ্বোধন

পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র পাট ও পাট জাতীয় আঁশ ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষকদের সাথে মতবিনিময় সভা

হরিপুরে ৯ বসত ঘরে আগুন, সব পুড়ে ছাই

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৮তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

হাবিপ্রবিতে পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

দিনাজপুরে অসহায়দের মাঝে গার্লস ক্লাবের খাদ্য সহায়তা

চিরিরবন্দরে দাবদাহে ঝরে  পড়ছে আমের গুটি

চিরিরবন্দরে দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা শুরু