Friday , 18 August 2023 | [bangla_date]

আটোয়ারীতে পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার গভীররাতে আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মৃত: কৃষ্ণ কুমার রায়ের পুত্র নরেন কুমার রায়(৪৬), ওই ইউনিয়নের বামনকুমার ফকিরপাড়া গ্রামের মোঃ ফরিদুল ইসলামের পুত্র মোঃ মাসুদ রানা(৩৮), বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া গ্রামের মধুসুদন চন্দ্র বর্মনের পুত্র লালমোহন চন্দ্র বর্মন(২৬) এবং রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া এলাকার মোঃ সামছুল আজমের পুত্র ফিরোজ আলম(২৬)। আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন যাবত উপজেলায় ট্রান্সফর্মা, মোটরসাইকেল সহ বিভিন্ন বাসাবড়িতে বিচ্ছিন্নভাবে কিছু চুরির ঘটনা ঘটেছে। আটককৃতদের উল্লেখিত চুরির ঘটনাগুলোর সাথে সংশ্লিষ্টতা আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাসেদুজ্জামান জানান, গত ১৭ আগষ্ট মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় দায়ের করা মামলায় উল্লেখিক ব্যক্তিদের আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোক সংবাদ

ঘোড়াঘাটে মন্ডল ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক

দিনাজপুর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্কাইটেল ঃ রানার্স আপ মৃত্তিকা এন্টারপ্রাইজ

বীরগঞ্জের দেবীপুরে ভাঙ্গা ব্রীজটি মৃত্যু ফাঁদে পরিণত

বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম  বাস্তবায়নে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

দিনাজপুর-৪ আসনে নৌকার মাঝি এ.এইচ. মাহমুদ আলীর মনোনয়ন ফরম জমা

পীরগঞ্জে শ্মশান ঘাট দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিনপর যুবদলের কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ