Friday , 4 August 2023 | [bangla_date]

ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন দিনাজপুর কেন্দ্রের আয়োজনে বিদায় ও বরণ

ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন বাংলাদেশ দিনাজপুর কেন্দ্রের আয়োজনে দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এফ এম খায়রুল ইসলাম এর বদলী এবং দিনাজপুর এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান এর যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সড়ক সার্কেলের কনফারেন্স রুমে আইইবি দিনাজপুর কেন্দ্র আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল হক খান। আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সেক্রেটারী ও নীলফামারী জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, বিদায়ী নির্বাহী প্রকৌশলী এফএম খায়রুল ইসলাম, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এমএস শাহীনুর ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ ফুলবাড়ী) পার্থ সরকার, প্রকৌশলী মোঃ জাবেদ আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন বাংলাদেশ দিনাজপুর কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের সদস্য প্রকৌশলীবৃন্দ, দিনাজপুর এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীবৃন্দ, ১৩উপজেলার এলজিইডি’র উপজেলা প্রকৌশলীবৃন্দ। অনুষ্ঠানে নবাগত এলজিইডি’র নির্বাহী মোঃ মাসুদুর রহমানকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে (এলজিইডি) সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আইইবি দিনাজপুর কেন্দ্রে চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহাবুবুল হক খান ও সম্মানী সেক্রেটারী মোঃ মুরাদ হোসেন।
উল্লেখ্য, দিনাজপুর এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান ইতিপূর্বে ২০০৭ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার উপজেলা প্রকৌশলী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ

পীরগঞ্জে সাংবাদিক কাজী নুরুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

গণধর্ষণের পর হত্যা মামলার খানসামায় বিচার দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত

হরিপুরে জিংক ধানের উপকারিতা ও গুনাগুন সম্পর্কে মতবিনিময় সভা

হরিপুরে আইনশৃঙ্খলা ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

বিরলে নাশকতার মামলায় বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পিনাক চৌধুরীসহ বিএনপির ৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর