Tuesday , 15 August 2023 | [bangla_date]

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট (সোমবার) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পৃথিলা দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার লিছা রিছিল, দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. গোলাম রসুল।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুচিকিৎসা পেলে বাঁচাতে পারে দিনাজপুরের পঙ্গু ইউনুস আলী’র জীবন

বিরলে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের  নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

বিরলে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে ৫ শতাধিক ফল আশা লাউ গাছ কর্তন

দিনাজপুরে বিনামুল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম

আটোয়ারীতে গোরস্থান হতে ০৭ টি কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন !

তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস পালিত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের খেলা

কাহারোলে হাঁস পালন করে ভাগ্যের পরিবর্তন করেছেন- বাবুল ইসলাম

এসএসসির ফলাফলে সব দিক থেকে পিছিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড